ক্ষয়াটে সাইকেল
 চন্দন মিত্র 

কী কুক্ষণে যে তোর বর্ণপরিচয় হয়েছিল

ভিতরবর্তিনী যদি বই ছুড়ে মস্তিবশত 
একটি চোখ দেখিয়ে হঠাৎ 
হাট করে খুলে দেয় হৃদয়দরজা
তবু তোর পতনের ভয় নেই

ন্যুনতম বার্ষিক মেয়াদে 
দেয়ালে হেলান দিয়ে ক্ষয়ে যাস তুই